কামাল হোসেন,রামু
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা পূর্ব ফকির পাড়ায় নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করে নবনির্মিত মসজিদটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ। উদ্বোধন কালে চেয়ারম্যান মোস্তাক বলেন, মানুষ চিরদিন বেছে থাকেনা,তার ভালো কর্ম গুলো আজীবন বেঁচে থাকে।মসজিদ হচ্ছে আল্লাহর ঘর তার রক্ষণা বেক্ষণ করা প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব, যত নতুন মসজিদ সৃষ্টি হবে মানুষ ততবেশি ধর্মীয় কাজে ধাবিত হবে,আমি এই মসজিদের সার্বিক সহযোগীতার ওয়াদা করে যাচ্ছি।ঈমামের বেতনের জন্য প্রতি মাসে ২ হাজার টাকা,চলাচলের রাস্তার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার একটি প্রকল্প, সোলার পেনেল,সোলার লাইট,মিম্বরের জন্য দৃষ্টিনন্দন চেয়ার দ্রুত প্রদান করা হবে।এর মধ্যে কিছু প্রদান করেছি।আমার নেতা এমপি কমল ভাইয়ের মাধ্যমে অত্র এলাকার যাবতীয় বড় কাজ গুলো সম্পাদন করে যাবো।উক্ত মসজিদ উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার জেলার সদস্য ও ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ,৯নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম,কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছানা উল্লাহ বাবুল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।













