ইসলামপুর উত্তর খাঁনঘোনা যৌথ সংগঠনের উদ্দোগে বৃক্ষ রোপন

0
19

 

সেলিম উদ্দীন,ঈদগাঁহ

কক্সবাজার সদর উপজেলার সামাজিক উন্নয়ন সংগঠন ইসলামপুর উত্তর খাঁনঘোনা যৌথ সংগঠনের উদ্দোগে দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৬ সেপ্টেম্বর) বাদে জুমা ইসলামপুর উত্তর খাঁনঘোনা মসজিদ- কবরস্থানের আশে পাশে শতাধিক বৃক্ষরোপন করে কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের পরিচালক বোরহান উদ্দিন ও শামিম রেজা সার্বিক দায়িত্ব পালন করেন। এসময় সংগঠনের উপদেষ্টা মহি উদ্দিন, হেলাল উদ্দিন, দিদারুল ইসলাম সাগর, ফিরোজ আহমদ,আবুল কালাম,সিনিয়র সদস্য জুবাইর, আবু বক্কর সিদ্দিক প্রমুখসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রজাতির ফলদ ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপন করে অভিযানের সূচনা করে সংগঠনের পরিচালক বোরহান উদ্দীন বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও দুর্যোগ বিপর্যয় থেকে রক্ষা পেতে বৃক্ষরোপনের বিকল্প নাই এবং ধর্মীয় প্রতিষ্টান ও মাদ্রাসার আঙ্গিনাকে বৃক্ষরাজিতে সুশোভিত করলে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীর মন-মানসিকতার উৎকর্ষ সাধিত হবে।

আগেরামু’র উখিয়ারঘোনা পূর্ব ফকিরপাড়ার নবনির্মিত মসজিদ উদ্বোধন
পরেতুরস্কের ভিসা নিতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা গ্রেফতার