রামুতে কচ্ছপিয়ায় হাজির পাড়া ফাইভ স্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

0
101
মোঃসাইদুজ্জামান সাঈদঃ  
রামুর কচ্ছপিয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে হাজির পাড়া ফাইভ স্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের । ০৬ সেপ্টেম্বর, (শুক্রবার) বিকালে হাজির পাড়া মোহাব্বত আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১৪টি ফুটবল দলের অংশ গ্রহনে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জাতীয় শ্রমিকলীগ কচ্ছপিয়া ইউনিয়নের সভাপতি আবু তালেব সিকদার ।খেলার উদ্বোধক ছিলেন রামু পূর্বাঞ্চল প্রেসক্লাবে প্রচার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃসাইদুজ্জামান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ৭নং ওয়ার্ডের এম,ইউপি সদস্য আবুল কালাম, শ্রমিকলীগ নেতা আমান উল্লাহ,সাইফুল ইসলাম, মোকব্বুল আহম্মদ,নুরুল আলম সহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজির পাড়া সমাজ সেবক নজরুল ইসলাম। সঞ্চালনা করেন কচ্ছপিয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা সোহেল।
উক্ত খেলার উদ্বোধকের বক্তব্যে রামু পূর্বাঞ্চল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃসাইদুজ্জামান সাঈদ বলেছেন, সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নাই। সমাজ থেকে মাদক দুর করতে যুব সমাজকেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি হাজির পাড়া ফাইভ স্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সকল আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কচ্ছপিয়া ইউনিয়নে বিভিন্ন সামাজিক কাজে সংগঠনকে সম্পৃক্ত রেখেছে। মাদক ও সন্ত্রাস মুক্ত কচ্ছপিয়া গড়তে হাজির পাড়া ফাইভ স্টার সমিতি সার্বিক সহযোগিতা করতে সকল যুব সমাজের প্রতি তাদদের আহবান জানান।
খেলার শুরুতে কবুতর ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা। খেলার রেফারী ছিলেন, কচ্ছপিয়া ইউনিয়নের কৃতি ফুটবলার সানাউল্লাহ খোকন। সহকারি রেফারী ছিলেন শরিয়ত উল্লাহ ও ফয়সাল।
খেলায় কচ্ছপিয়া মটর বাইক সমিতি ফুটবল একাদশ ২-০ গোলে বৃহত্তর হাজির সিনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করেছে।
আগেরোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে চাপ দেবে অস্ট্রেলিয়া
পরেকুমিল্লায় ভিক্ষু অমৃতানন্দ হত্যার প্রতিবাদে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের মৌন মিছিল ও প্রতিবাদ সভা