কুমিল্লায় ভিক্ষু অমৃতানন্দ হত্যার প্রতিবাদে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের মৌন মিছিল ও প্রতিবাদ সভা

0
168

 কক্সবাজার খবর ডেস্কঃ

গত ২৫ শে আগষ্ট কুমিল্লার গোমতী নদীর তীরে অমৃতানন্দ ভিক্ষু হত্যার প্রতিবাদে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে মৌন মিছিল এবং মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রামু মৈত্রী বিহার থেকে শুরু হয়ে মৌন মিছিল রামু উপজেলা প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়া রিকুর সভাপতিত্বে জিতময় বড়ুয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রামু উত্তর বিবেকারাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত বিজয়রক্ষিত মহাথের, উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের, রামু উত্তর মিঠাছড়ি ১০০ ফুট সিংহ শয্যা বুদ্ধ মূর্তি ও ভাবনা কেন্দ্রের আবাসিক ভিক্ষু ভদন্ত বোধিপ্রিয় থের, রামু জাদীপাড়া আর্য্যবংশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রবোধি ভিক্ষু, ভদন্ত বিজয়বোধি ভিক্ষু ও সোভিতবোধি ভিক্ষু সহ রামু,উখিয়া ও কক্সবাজার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘ। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন বড়ুয়া, যুবনেতা রাসেল বড়ুয়া, সাবেক ছাত্রনেতা সাজু বড়ুয়া, রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উদযাপন পরিষদ’১৯ এর সভাপতি জ্যেতিমর্য় বড়ুয়া রিগ্যান, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম, উত্তর মিঠাছড়ি ১০০ ফুট সিংহ শয্যা বুদ্ধ মূর্তি ও ভাবনা কেন্দ্রের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, তপন বড়ুয়া, পবন বড়ুয়া,ডালিম বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, রবিন বড়ুয়া,বাবু বড়ুয়া,নিশাত বড়ুয়া সহ রামুর বিভিন্ন বৌদ্ধ গ্রাম থেকে আগত বৌদ্ধ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, অমৃতানন্দ ভিক্ষু হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করা হোক।

আগেরামুতে কচ্ছপিয়ায় হাজির পাড়া ফাইভ স্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
পরেভারুয়াখালীকে হারিয়ে খুরুশকুলের শুভ সূচনা