ঈদগাঁহ প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বিরোধীয় জমিতে নিষেধাঙ্গা অমান্য করে জোরজবর দখলের ঘটনায় প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (৬সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ইউনিয়নের হাফেজখানা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন বর্ণিত ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোহাম্মদ হোছাইনের পুত্র রমজান আলী (৫২), মোহাম্মদ এনাম(৪৫), মৃত কলিম সিকদারের পুত্র মমতাজুল করিম(৭০) তারই পুত্র মুহাম্মদ তানভীর(২৩),আলতাজ উদ্দীনের পুত্র খুটাখালী ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (১৯)। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত মোহাম্মদ এনামের অভিযোগ, খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র চট্রগ্রাম ডবলমুরিং থানা শাখার সাবেক শিবির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে তার অপরাপর ভাই নজরুল,মোস্তাক, হাসান ও মুবিনসহ ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসী দিনদুপুরে বিরোধীয় জমি দখল নিতে মহড়া দেয়। এসময় শিবির ক্যাডার সাইফুল রমজান আলীকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে পূর্ব থেকে উৎপেতে থাকা শিবির ক্যাডার সাইফুলের ভাইরা লাটি সোটা দা কিরিচ নিয়ে রমজানকে মারধর করে। রমজানের শোরচিৎকারে আমরা এগিয়ে গেলে আমাদেরকেও ব্যাপক মারধর করে রক্তাক্ত জখম করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত রমজান আলী জানায়, মুলত দীর্ঘ বছরের ভোগদখলীয় জমিতে নুরুল ইসলাম ও তার পুত্র শিবির ক্যাডার সাইফুল সাংঙ্গপাঙ্গ নিয়ে পুনরায় দোকানঘর নির্মাণের চেষ্টা চালায়। অথচ বিরোধীয় এ জমিতে অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কক্সবাজারের নিষেধাঙ্গা রয়েছে। আদালতের নিষেধাঙ্গাকে তোয়াক্কা না করে সাইফুল গং জোর করে লাঠিয়াল ব্যবহার করে জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে শালিস ও থানায় অভিযোগ দেয়া হয়েছে। হামলায় আহত খুটাখালী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, সাইফুলের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা লাঠি, ছুরি ও কিরিচ নিয়ে অর্তকিত হামলা করে। তাদের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আমিসহ ৫ জনকে গুরুত্বর আহত করা হয়। ঘটনার পরপরই সাইফুল গংরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপ্রীতিকর মন্তব্য পোষ্ট করে অপপ্রচার চালাচ্ছে বলেও জানা গেছে। অভিযুক্ত সাইফুলের মোবাইলে যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বিরোধীয় জমিতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে কোন পক্ষ লিখিত অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













