উখিয়ায় পাহাড়ি এলাকা থেকে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও কার্তুজ উদ্ধার

0
59

উখিয়া প্রতিনিধিঃ

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিলে অভিযান চালিয়ে দেশী ও আধুনিক বন্দুক, গুলি, কার্তুজ ও সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

৬ সেপ্টেম্বর শুত্রুবার রাতে  হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিলে উখিয়া থানার ওসি আবুল মনসুরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়ার উত্তর বড়বিলের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায়  ২টি এক নলা বন্দুক, ১টি ত্রি রাইফেল সদৃশ্য অস্ত্র ও ১টি আধুনিক অস্ত্র, ৬ রাউন্ড গুলি, দুইটি কার্তুজ  এবং সামরিক বাহিনীর পোশাকের ন্যায় ২সেট, আনসার ক্যাপ ৪টি, ব্লেট ১ জোড়া, পিটি শো-১ জোড়া, ৩ জোড়া মুজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আমরা সর্বোচ্চ জোর দিয়ে সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আগেখুটাখালীতে বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হামলা, আহত-৫
পরেআজ থেকে নেটওয়ার্কের বাইরে রোহিঙ্গারা