নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁওতে শ্রমিকলীগ সভাপতি ছোটন রাজার বিরুদ্বে গভীর ষড়যন্ত কুচক্রি মহলের। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে।
গত ২ সেম্পেম্বর সদর আ,লীগ সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্বা মরহুম এসটিএম রাজা মিয়ার পূত্র আমজাদ হোসেন ছোটন রাজা বাদী হয়ে পোকখালীর উত্তর পাড়ার মৃত কবির আহমদের পূত্র সাহাব উদ্দিনের বিরুদ্বে মড়েল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে
এবং ৪ সেম্পেম্বর আদালতে একটি মামলাও দায়ের করা হয়। সাহাব উদ্দিন বিভিন্ন মাধ্যমে শ্রমিকনেতা ছোটন রাজার মানসম্মান হেয় প্রতিপন্ন করার গভীর ষড়যন্তে লিপ্ত রয়েছে। ছোটন রাজার অভিযোগ,তিনি নিজেকে মাদ্রাসা শিক্ষক বলে দাবী করছে। তিনি আরো জানান,সাহাব উদ্দিন পাগলের ন্যায় প্রলাপ বকতে শুরু করেছে। সে মাদ্রাসার শিক্ষক নয় উল্লেখ্য করে বলেন, তার বিরুদ্বে আনীত অভিযোগ সম্পূন মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক। তিনি অপপ্রচারের বিরুদ্বে কাউকে বিভ্রান্তি না হওয়ার প্রতিও আহবান জানান।













