কক্সবাজার খবর রিপোর্টঃ
এবার জেলার প্রথম ইউটিউবার হিসাবে সিলভার বাটন পাওয়ার দাবি করল চকরিয়ার ছেলে শফিউল আলম। তিনি বিগত ১২ ফেব্রুয়ারী ১৯ সালে কক্সবাজার জেলায় প্রথম ইউটিউবার হিসাবে ইউটিউব কর্তৃক সিলভার বাটন অর্জন করেন। সে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং ৮নং এলাকার জাফর আলমের সন্তান।তিনি রসপুরী চ্যানেল পরিচালনার জন্য ইউটিউব থেকে এ সিলভার বাটন অর্জন করেন। বর্তমান তার চ্যানেলটিতে দুই লাখের বেশি সাবস্ক্রাইব রয়েছে। উল্লেখ্য যে গতকাল
কক্সবাজার জেলায় ইউটিউবার হিসাবে ইউটিউব কর্তৃক বহুপ্রত্যাশিত সিলভার বাটন পেয়েছেন মহেশখালীর সন্তান মোজাহিদুল ইসলাম শির্ষক সংবাদ প্রকাশিত হলে ইউটিউব চ্যানেল কক্সমিড়িয়ার পরিচালক মোহাম্মদ সরওয়ার জাহান তার ফেইসবুক ওয়ালে একটি পোস্ট প্রকাশ করেন। উক্ত পোস্টে কক্সবাজারের জেলার প্রথম ইউটিউবার হিসাবে চকরিয়ার ছেলে শফিউল আলমের সিলভার বাটন পাওয়ার দাবি করেন। এব্যাপারে রসপুরী চ্যানেলের পরিচালক ইউটিউবার শফিউল আলম তার সিলভার বাটন পাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি উক্ত বিষয় নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।














