রামুতে ছোলাই মদসহ মাদক সম্রাজ্ঞী গুলবাহার আটক

0
26

আবদুল মালেক সিকদার, রামু

রামু জোয়ারিয়ানালা চা-বাগান হাসপাতাল গেইট নিজ বাড়ি থেকে ২০ লিটার বাংলা মদ সহ গুলবাহার বেগম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে চাবাগান মাদক বিরোধী যুব কমিটি সদস্যরা। আটক গুলবাহার ঐ এলাকার রশিদ আহমদের স্ত্রী।৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ দিকে এই মহিলা কে আটক করা,হয়, এলাকাবাসী জানান গোলবাহার দীর্ঘদিন ধরে বাংলা মদ ও ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধংস করে দিচ্ছে। তার বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রীতি জেল ও কেটেছে। মাদক বিরোধী কমিটির সদস্য দেলোয়ার হোসেন জানান গুলবাহার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধংস করে দিচ্ছে তাই আমরা থাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। এই মহিলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। রামু থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগেআন্ত:ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টেঃ খুরুস্কুলকে হারিয়ে ফাইনালে ঈদগাঁও ইউনিয়ন
পরেশুদ্ধাচার পুরস্কার পেলেন উখিয়া ইউএনও