শুদ্ধাচার পুরস্কার পেলেন উখিয়া ইউএনও

0
29

কক্সবাজার খবর ডেস্কঃ

কর্মক্ষেত্রে শুদ্ধাচারচর্চার স্বীকৃতিস্বরূপ উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরীকে শুদ্ধাচার পুরস্কার ২০১৯’ প্রদান করা হয়েছে।

আজ রবিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরীর হাতে ‘শুদ্ধাচার পুরস্কার ২০১৯’ তুলে দেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন স্যার ও জেলা প্রশাসন পরিবারকে ধন্যবাদ, আমি চেষ্টা করেছি সরকারের একজন কর্মচারী হয়ে সর্বদা সরকারের বিধিবিধান মেনে কাজ করার

২০১৭ সালের রোহিঙ্গা সমস্যার শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মানবিক সহায়তা কার্যক্রমে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট ছিলাম। রোহিঙ্গাদের ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রতিটি ফোরামে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এ পুরস্কার উপজেলা প্রশাসনের সকল কর্মচারীর। নিজের দায়িত্ব পালনের এ স্বীকৃতি সামনের জীবনের পাথেয় হয়ে থাকবে।

 

সুত্রঃকক্সবাজার জার্নাল ডটকম

আগে রামুতে ছোলাই মদসহ মাদক সম্রাজ্ঞী গুলবাহার আটক
পরেচাকমারকুল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পন্ড করতে শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি-দিলেন বহিষ্কৃত শিক্ষক