[post_category_links]

শহরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথে ‘দিক দর্শন ছাত্র সংঘ’র আত্মপ্রকাশ

[post_sub_title]
[post_reporter_with_date]

প্রেস বিজ্ঞপ্তি

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার দৃপ্ত শপথে ‘দিক দর্শন ছাত্র সংঘ’ নামে একটি ছাত্র ও সমাজসেবামূলক তারুণ্যদীপ্ত সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে কক্সবাজার শহরে। শহরের আদর্শিক প্রতিশ্রুতিশীল যুবক-তরুণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এ সংগঠনের অভিযাত্রার সূচনা হয়। শনিবার (৮ সেপ্টেম্বর) এক সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে তরুণ্যের প্রতীক নোক্তা ফ্যাশনের স্বত্বাধিকারী ওসমান সরওয়ার টিপু প্রতিষ্ঠাতা সভাপতি ও মোহাম্মদ সুলতানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হিরু, সিনিয়র যুগ্ন সম্পাদক মুরাদ মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমরান বিন আলী। সভাপতি ওসমান সরওয়ার টিপু বলেন, ‘মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কিশোর ও তরুণ বয়স। এই সময়েই নির্ধারিত হয় একজন মানুষের ভবিষ্যৎ। নিজেকে যে নিয়ন্ত্রণ করে ভালো কাজের দিকে জীবনকে ধাবিত করতে পারে, তার ভবিষ্যৎ হয় উজ্জ্বল। তরুণ শিক্ষিত প্রজন্মই সমাজ এবং জাতিকে ধীরে ধীরে উন্নতির দিকে টেনে নেয়ার বিরাট ভূমিকা রাখে এবং রেখে আসছে যুগে যুগে। সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আমরা একঝাঁক তরুণ ছাত্র ‘দিক দর্শন ছাত্র সংঘ’র মাধ্যমে একতাবদ্ধ হয়ে সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করার সংকল্পবদ্ধ হয়েছি। স্বেচ্ছাসেবী তরুণদের সাড়া পেলে এ সংগঠন পুরো জেলা বিস্তৃত করার পরিকল্পনা আছে’। ২০১৩ সালের ১ জানুয়ারী প্রতিষ্ঠিত হওয়া ‘দিক দর্শন ছাত্র সংঘ’র অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন, সহ সভাপতি যথাক্রমে- রিদুয়ান উল হক, নুরুল হাসনাত অপি, জানে আলম মিতুল, সহ সাধারণ সম্পাদক- আব্দুর রহমান, সাগর উল ইসলাম, আবুল হাসনাত রাব্বি, মোঃ রিদুয়ান। সাংগঠনিক সম্পাদক- মোঃ সাহেদ, সাইফুল ইসলাম ইমন, মোঃ জামশেদ (জাসেদ), জুনাইদুল ইসলাম, মো. নাছির। দপ্তর সম্পাদক- সাইফুল ইসলাম কামিম, সহ দপ্তর সম্পাদক- মিরাজ মাহমুদ চৌধুরী, তোফায়েল আহম্মদ। প্রচার সম্পাদক- ইয়াছিন আরফাত, সহ প্রচার সম্পাদক- রিয়াজ উদ্দিন, আফজাল হােসেন, ক্রীড়া সম্পাদক: রানা সৈকত, সহ ক্রীড়া সম্পাদক- মোঃ রেজাউল করিম বাপ্পী, রবিউল হাসান, মোঃ রায়হান, আবু তারেক। সমাজ বিষয়ক সম্পাদক- ইরফান ইকবাল। সহ সমাজ বিষয়ক সম্পাদক- মোঃ দিদারুল আলম, মোঃ আয়াত উল্লাহ। ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ করিম সহ ছাত্র বিষয়ক সম্পাদক- আবরার উল হক ও মোঃ রিয়াদ। অর্থ সম্পাদক জোসেফ ইকবাল, সহ অর্থ সম্পাদক মোঃ ইমরান নূর, ধর্ম বিষয়ক সম্পাদক: আইয়ুব আলী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম বাদশা, আমিরুল ইসলাম আহাদ, মোঃ রিয়াজ। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- জালাল উদ্দিন রোহান সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোঃ সাকিব সােলাইমান, আইন বিষয়ক সম্পাদক- খালেদ মাহমুদ সোহেল, সহ আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু। সিনিয়র সদস্যরা হলেন, মোঃ ইমরান, মোঃ সাদ্দাম, ওমর ফারুক, মোঃ হোসেন জিকু, আইয়ুব রাজ, মোঃ হাসান। এবং সাধারণ সদস্যরা হলেন, মোঃ আরিদ, মোঃ সানি, খুরশেদ আলম, মোঃ সাকিব, মোঃ রাহাত, মোস্তফা কামাল ওহি, মোঃ হামজা, মোঃ আসিফ, তারেকুল ইসলাম, আব্দুল্লাহ, মোঃ মিজান, মোঃ রিদুয়ান, সামির, ইয়াসিন, মান্নান, মোঃ মিছবাহ, মোঃ হামিদ, মোঃ রুবেল এবং আরফাত হোসেন নবী। সভায় মাদকসহ সর্বপ্রকার অপরাধ ও অপসংস্কৃতি নির্মূল, ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে সুস্থ সভ্যতা-সংস্কৃতি, সামাজিক শিষ্টাচারিতা ও মানবিক সম্প্রীতির আলো ছড়িয়ে দিয়ে আলোকিত সমাজ গড়ার আদর্শিক অঙ্গিকার ঘোষণা করা হয়।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]