গর্জনিয়া আমির মোহাম্মহ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন

0
38
মোঃ সাইদুজ্জামান সাঈদঃ
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতের চর আমির মোহাম্মহ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি পূর্ণাঙ্গ ভাবে নির্বাচন বুধবার (১১ সেপ্টেম্বর ) বিকালে ২টায় সয়ম উপজেলা মিলায়তনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ১১জন সদস্যের মধ্যে ১১জন সদস্য উপস্থিত থেকে পরিচালনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন হয়। তবে গুরুত্বপূর্ণ এই দুই পদেই কেউ কারও প্রতিদ্বন্দ্বি ছিল না।
১১জন ভোটারের কন্ঠভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথম বারে মত নাপিতের চর আমির মোহাম্মহ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সরওয়ার কামাল (অভিভাবক সদস্য)।
অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন (এমপি প্রতিনিধি) মোঃরাসেল। নির্বাচন শেষে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু নছর মোহাম্মদ হাচ্ছান লিখিতভাবে সভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা পুর্ণাঙ্গ কমিটির অপর ৯টি পদে নির্বাচিত হয়েছেন দাতা ক্যাটাগরীতে ছুরুত আলম চৌধুরী, জনপ্রতিনিধি ক্যাটাগরীতে স্থানীয় ইউপি সদস্য নজির হোসেন মেম্বার, পদাধিকারবলে কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দুল ইসলাম, মাধ্যমিক উচ্চ বিদ্যালয় প্রতিনিধি ক্যাটাগরীতে কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছির হোসেন,শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরীতে বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীমান হোসেন,এমপি প্রতিনিধি (নারী) ক্যাটাগরীতে মোমেনা বেগম, অভিভাবক ক্যাটাগরীতে (পুরুষ) আবদু সালাম, নারী ক্যাটাগরীতে রাশেদা বেগম।
এদিকে নবনির্বাচিত কমিটির সদস্যরা বিজয় অর্জন করে রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই সময় উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি জাগের আহম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আগেঅচিরে কক্সবাজার কলেজের মুল ফটক ও শহীদ মিনার নির্মাণের দাবী মোর্শেদ হোসেন তানিমের
পরেরামুর চাকমারকুল মাদ্রাসায় গুলিবর্ষণ ও হামলার ঘটনায় জড়িতরা অধরাঃ প্রতিবাদ সভা অনুষ্ঠিত