আবদুল মালেক সিকদার, রামু
রামু উপজেলার ৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় রামু উপজেলা পরিষদের হলরুমে উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গৌর চন্দ্র দের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে স্কুলের কমিটি গুলি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার বেগম সহ প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সহকারি শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। কমিটি গুলি হল ১)পূর্ব জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট জসিম উদ্দিন আহমদ। সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ। ২)কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতেরচর আমির মহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সরোয়ার কামাল, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল মাহমুদ। খুনিপালং ইউনিয়নের কেচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হক, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমদ,রাজারকুল ইউনিয়নের রামকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনজুর আলম, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শামসুল আলম, প্রতিটি ম্যানেজিং কমিটিতে রয়েছে সভাপতি ও সহ-সভাপতি সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি। এ সময় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের উদ্দেশ্য সোহেল সরওয়ার কাজল বলেন ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্কুলের উন্নয়নে এগিয়ে আসতে হবে। স্কুলের শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে শিক্ষার মান বাড়াতে হবে।

















