দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা

0
19

বার্তা পরিবেশক :
উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করে মান-মর্যাদা ক্ষুণ্ণের অভিযোগে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশকসহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে  দৈনিক আলোকিত প্রতিদিন ও এশিয়া বাণী কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু সায়েম।

১৬ সেপ্টেম্বর কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ কক্সবাজারে মামলাটি দায়ের করা হয়।

দাখিলকৃত মামলার আরজিতে উল্লেখ করা হয় , ১৫ সেপ্টেম্বর ’১৯ইং তারিখ মামলার বাদী মো: আবু সায়েম নিজ কার্যালয়ে বসে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নামে পত্রিকাটি হাতে পেয়ে পড়ে দেখেন যে, প্রথম পৃষ্ঠার ১ম কলামে “কে এই সায়েম কুতুবী?” শিরোনামে ২ কলামের চাঁদাবাজির কল্পকাহিনী সাজিয়ে বাদীর নামে জালিয়াতির আশ্রয় নিয়ে একটি অপবাদ রটায়।  মামলার বাদী মামলায় আরো উল্লেখ করেন, বিষয়টি সম্পূর্ণ প্রতারণা, উদ্দেশ্যপ্রণোদিত, জাল-জালিয়াতি এবং মানহানির উদ্দেশ্যে সংবাদটি ছাপা হয়েছে। উক্ত সংবাদে কোন সত্যতা নেই। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, মান-সম্মান নষ্ট করা পেশাদারী আক্রোশে এই মিথ্যা, ভিত্তিহীন সংবাদটি ছাপিয়েছে। আদালত মামলার বাদী জবানবন্দি শুনে মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।

 

আগেআটককৃত ইয়াবা ভাগবাটোয়ারার সময় ৫ পুলিশ গ্রেফতার
পরেরাউজানে তৈরি হচ্ছে ভারতীয় নকল ওষুধ