সেলিম উদ্দীন,ঈদগাঁহ
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরের হাফেজ বেদারুল ইসলাম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…… রাজেউন। বৃহষ্পতিবার(১৯ সেপ্টেম্বর) বিকেল তিনটার সময় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি বর্ণিত ইউনিয়নের উত্তর খাঁনঘোনা গ্রামের মরহুম আবদু শুক্কুরের পুত্র।
তাঁর স্ত্রী, ৫ ছেলে ২ কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
একইদিন রাত ৯ টায় উত্তর খাঁন ঘোনা জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে বলে জানিয়েছেন তারই পুত্র মিন্টু।
তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম।













