৫০০০ কিমি. পথ হেঁটে পুতিনকে হত্যার পরিকল্পনা

0
2

আন্তর্জাতিক ডেস্কঃ

আলেক্সান্ডার গেবিশেভ। সাইবেরিয়ার অধিবাসী ইয়াকুত শামান। বয়স ষাটের বেশি। সঙ্গে মাল-সামান বোঝাই ঠেলাগাড়ি।

হেঁটেই পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাচ্ছিলেন রাজধানী মস্কোয়। উদ্দেশ্য একটাই- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করা। তার ভাষায় ‘পুতিন একটা দানব’।

তাকে হত্যার পরিকল্পনা নিয়েই কয়েক মাস আগে নিজ শহর ইয়াকুটস্ক থেকে মস্কোর উদ্দেশে রওনা হন। কিন্তু পথিমধ্যে বাদ সাধে বেরসিক পুলিশ। বৃহস্পতিবার সাইবেরিয়ার বুরিয়াতিয়া এলাকায় পৌঁছলে তাকে আটক করে ফেলে।

পুলিশ জানিয়েছে, এখন তাকে তার নিজ শহরে ফেরত পাঠানো হবে। সেখানেই তার বিচার হবে এএফপি

আগেকাল কক্সবাজারে আসছেন সেতুমন্ত্রীঃ আটটি প্রকল্প উদ্বোধন করবেন
পরেমাতারবাড়ীতে পুলিশের মধ্যস্থতায় ৮ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর বিয়ের অভিযোগ