কাল কক্সবাজারে আসছেন সেতুমন্ত্রীঃ আটটি প্রকল্প উদ্বোধন করবেন

0
4

কক্সবাজার খবর ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ৩দিনের সফরে কক্সবাজার আসছেন কাল। তিনি ২১ সেপ্টম্বর বিমানযোগে বেলা সাড়ে ১২টায় কক্সবাজার পৌঁছবেন। বিকাল ৩টায় পর্যটন কর্পোরেশনের শিল্প ও বাণিজ্য মেলার মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে যোগদান করবেন। ২২ সেপ্টম্বর সকাল ১০টায় নবনির্মিত কক্সবাজার সড়ক ভবন উদ্বোধন করবেন, এ ছাড়া আরো উদ্বোধন করবেন জরুরী সহায়তা প্রকল্প’কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়ক (এন-১) উন্নয়ন প্রকল্প, খুরুস্কুল-চৌফলদন্ডী-ঈদগাও জেলা মহাসড়ক যথাযথমানের উন্নীতকরণ, মহেশখালীর জনতাবাজর-গোরকঘাটা সড়ক যথাযতমানের উন্নীতকরণ, ইয়াংচা-মানিক-শান্তি জেলা মহাসড়ক যথাযতমানের উন্নীতকরণ, লিংক রোড-লাবণী মোড় সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প, কুতুবদিয়া-আজম জেলা মহাসড়ক ও পেকুয়া বাজার-মগনামাঘাট জেলা মহাসড়ক। বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা পর্যায়ের সরকারি অফিস প্রধান ও স্থানীয় সূধীবৃন্দের সাথে মত বিনিময় করবেন। ২৩ সেপ্টম্বর সকাল ১০টায় হোটেল কক্স টুডে লবিতে সাংবাদিকদের মতবিনিময় করবেন। বেলা ১টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

আগেউখিয়ায় ৫০ লক্ষ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
পরে৫০০০ কিমি. পথ হেঁটে পুতিনকে হত্যার পরিকল্পনা