বলরাম দাশ অনুপম, কক্সবাজার
বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি বোরহান উদ্দিন বলেছেন-কক্সবাজারে বিচারক ও আইনজীবীদের মধ্যে চমৎকার সু-সম্পর্ক রয়েছে। যেটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। তিনি বলেন, বিচারক মানেই সৎ, আর আইনজীবী মানেই ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিনই কর্মব্যস্থতা। তিনি বলেন-এদেশে এক সময় ছিল শীর্ষ রাজনীতিবিদেরা আইনজীবীদের সাথে শলা পরামর্শ করার জন্য আইনজীবী সমিতিতে নিয়মিত আসতেন। কিন্ত এখন তার উল্টো হয়ে গেছে। তিনি মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ, নবাগত পিপি এডভোকেট ফরিদুল আলম এডভোকেট, এডভোকেট মোহাম্মদ ইসহাক-১ (জিপি), এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী প্রমুখ।













