নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার মুন্সি ইউছুপ আলীর চাচা হাজী আবদুল করিম ২৪শে সেম্পেম্বর দুপুর একটার দিকে ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। একইদিন বাদে মাগরিব স্থানীয় মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। তাঁর এ জানাযায় শোকার্ত মানুষের উপস্থিতি ঘটে। জানাযা শেষে জুমবাড়ী কবরস্থানে তার দাফন কার্যক্রম সম্পন্ন হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবার পরি জনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন- ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি,সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এম আবু হেনা সাগরসহ আরো অনেকে।













