উখিয়ার আলোচিত ৪ খুনের ঘটনায় : অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা

0
5

কক্সবাজার খবর ডেস্কঃ

উখিয়ায় প্রবাসী একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার রাত ১২ টায় নিহত মিলা বড়ুয়ার বাবা শশাংক বড়ুয়া বাদী হয়ে দায়ের এ মামলাটি নথিবদ্ধ করা হয় বলে জানান উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম মজুমদার।

তবে মামলায় সংখ্যা উল্লেখ করা না হলেও অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার রাতের যে কোন সময় উখিয়ার রতœাপালং ইউনিয়নের পূর্ব রতœাপালং গ্রামের বাসিন্দা প্রবীন বড়ুয়ার কুয়েত প্রবাসী ছেলে রোকেন বড়ুয়ার মা সুখী বালা বড়ুয়া (৬৫), স্ত্রী মিলা বড়ুয়া (২৬), ছেলে রবীন বড়ুয়া (২) ও ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়াকে (৬) গলা কেটে হত্যা করা হয়।

তবে কে বা কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে না পারলেও বৃহস্পতিবার বিকালে পিআইবির পাশাপাশি সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

পরিদর্শক (তদন্ত) নুরুল বলেন, বৃহস্পতিবার গভীর রাতে নিহত মিলা বড়ুয়ার বাবা শশাংক বড়ুয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে এজাহার দায়ের করেন। পুলিশ মামলাটি নথিবদ্ধ করেছে। তবে মামলায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আসামী করা হলেও সংখ্যা উল্লেখ করা হয়নি।

এজাহার পাওয়ার পর তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান পরিদর্শক (তদন্ত)।সুত্রঃকক্সবাজার টাইম

আগে‘চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’সম্মাননায় ভূষিত প্রধানমন্ত্রী
পরেকক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত