কক্সবাজার খবর ডেস্কঃ
পর্যটন নগরী কক্সবাজরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন,বীচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে সকালে
কক্সবাজার সমুদ্র সৈকতরে সুগন্ধা পয়েন্ট থেকে বের করা হয় র্বণাঢ্য র্যালী। শহরের পর্যটন সড়ক গুলো প্রদক্ষিন করে লাবনী পয়েন্টে এসে শেষ হয়। বেলুন উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন করেন অতিথিরা। পরে লাবনী পয়েন্টের উন্মোক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে স্থানাীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো: কামাল হোসেন, ট্যুারিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা বক্তব্য রাখেন।













