ইসলামপুরে ইজিবাইক চালক নুরু হত্যাকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

0
4

 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

সদরের ইসলামপুরে নিরীহ ইজিবাইক চালক নুরুল হক নুরুর হত্যাকারী গ্রেফতারকৃত খুনি ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সেচ্ছা সেবী সংগঠনসহ সর্বস্তরের এলাকাবাসী। ২৭শে সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নে নতুন অফিস এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে এলাকাবাসী,নতুন অফিস ও ইসলামপুর ব্লাড ডোনার সোসাইটিসহ বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা অংশ নেন।অবুঝ দুই সন্তানের জনক নিরীহ টমটম চালক নুরুল হক নুরু হত্যাকারীকে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আটক করে, বর্তমান জেলে থাকা খুনি জোহানের ফাঁসির দাবীতে স্লোগান দেন। তবে এলাকাবাসীর মতে,মিষ্টিভাষী সদা হাস্যজ্জ্বল নিরীহ নুরুর এই নৃশংশ হত্যা কিছুতেই এলাকা বাসী মেনে নিতে পারছেন না।

মানববন্ধনত্তোর এই সমাবেশে বক্তব্য রাখেন,ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী,সদর উপ জেলা আ,লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শরিফ, ছাত্রনেতা আনোয়ারুল আজম খোকন,তানিম,নুরুল হুদা, শ্রমিকনেতা আবদু মান্নান।

উল্লেখ্য, বিগত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে ঈদ গাঁওর দক্ষিন মাইজ পাড়ার সিদ্দিকের বাপের পুকুর পাড় এলাকায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হয় নুরু।

আগেবনানীর নরডিক হোটেল কেঁপে উঠল গুলি-বোমায়!
পরেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ