নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল ও শক্তি শালী করার জন্য কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ৩০শে সেপ্টেম্বর জেলা পরিষদ হল রুমে বিকাল ৩টায় অনুষ্টিত হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর পরিচালনায় অনুষ্টিত হয়। বর্ধিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম,সদস্য জহিরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল হক জিকু, আবদুল কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, আতাউস ছামাদ টিটু, তথ্য ও গবেষণা সম্পাদক টিপু সুলতান চেয়ারম্যান, দপ্তর সম্পাদক মোহাম্মদ মহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, এড. ছৈয়দ রেজাউর রহমান, পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলাল,সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাবুল,ঝিলংঝা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী,সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার, খুরুশখুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চেয়ারম্যান, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন,চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এহছানুল হক, সাধারণ সম্পাদক শাহজান মনির, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমদ,সাধারণ সম্পাদক রফিক আহমদ চেয়ারম্যান,ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম,ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক শাহজান চৌধুরী প্রমুখ।
বর্ধিত সভায় সদর উপজেলা আওয়ামীলীগের আওতাধীন ১০টি ইউনিয় ৯০টি ওয়ার্ড আওয়ামীলীগের মেয়াদ উত্তীর্ণ সম্মেলন দ্রত সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সদর উপজেলার আওতাধীন ঈদগাও ইউনিয়ন আওয়ামীলীগ ২ অক্টোবর, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৩ অক্টোবর, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগ ৩ অক্টোবর, ইসলামাবাদ ও জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ৪ অক্টোবর, চৌফলদন্ডী, পি.এম.খালী ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগ ৫ অক্টোবর, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ ৬ অক্টোবর ও খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগ ১০ অক্টোবর স্ব স্ব ইউনিয়নে সদর উপজেলা কার্যকরি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সমন্বয়ে সাংগঠনিক সভার আয়োজন করে দ্রত ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সমাপ্ত করার পদক্ষেপ নিবেন। এ ছাড়া সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী লীগের কমপক্ষে ১৫০ জন সদস্য সংগ্রহ করার ব্যবস্থা নিবেন। সদস্য সংগ্রহের ক্ষেত্রে বিএনপি জামায়াত, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকতার ও যোদ্ধ পরাধীর অপরাধে অভিযুক্ত কোন বিতর্কিত সদস্য আওয়ামী লীগে অন্তর্ভূক্ত না করার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক নির্দেশ প্রদান করেন।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম, ওয়াস করিম বাবুল চেয়ারম্যান, হুমায়ুন চৌধুরী হিমু, মুজিবুর রহমান চৌধুরী, লুৎফুর রহমান আজাদ, প্রভাষক নুরুল হুদা, মোহাম্মদ রিয়াদ, নুরুল হুদা মেহেদী, রশিদ মিয়া, শাহাব উদ্দিন সিকদার, ফরিদুল আজিম. মুফিজ উদ্দিন, হেলাল উদ্দিন, ইফতেখার আলম চৌধুরী, আব্দুল মালেক, তাহেরুল ইসলাম, মনিরুল আলম চৌধুরী, নূর নাহার বেগম, মোহাম্মদ শরিফ, আব্দুর রাজ্জাক মেম্বার, মোহাম্মদ নাছির উদ্দিন, জহির উদ্দিন , কামাল উদ্দিন, বেলাল উদ্দিন সহ অসংখ্য নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।













