পোকখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক মেম্বারের মৃত্যু

0
5

এস,এম,তারেকঃ

পোকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার গোলাম নবী (৬০) বিদ্যৎ স্পৃষ্টে মারা গেছে। নিহত ব্যক্তি চর পাড়ার আলীর পুত্র বলে । ১ অক্টোবর রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে গোমাতলী চরপাড়াস্থ তার বসত বাড়িতে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত গোলাাম নবী বাড়ির শয়ন কক্ষে নষ্ট লাইট খুলে নতুন লাইট লাগানোর সময় শর্ট খেয়ে মাটিতে লুটে পড়েন ।পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে দ্রুত ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন বর্তমান মেম্বার আলা উদ্দীন।

আগেআজ জামিন পেলে কালই বিদেশ যাবেন খালেদা জিয়া’
পরেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১০