সদর কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

0
3

নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলায় ও অনুষ্ঠিত সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে পৌরসভার কেন্দ্রীয় শ্রী শ্রী সরস্বতী মন্দির ও শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা কমিউনিটি পুলিশিং এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সদর কমিউনিটি পুলিশিং কমিটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন মাহী, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সহ প্রচার সম্পাদক শাহীন মাহমুদ রাসেল, সদস্য বেদারুল আলম,পিএমখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি নাছির উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম।

কক্সবাজার জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিৎ দাশ বলেন, সদর কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সার্বিক খোঁজ খবর নেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান জানান, এ উপজেলায় আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে কমিউনিটি পুলিশিং যে ভূমিকা রাখছে তার অংশ হিসেবে “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং এর সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আগেত্যাগী নেতাকর্মীরাই শেখ হাসিনার আস্থাভাজন কর্মীঃ শাপলাপুরে এমপি আশেক
পরেসম্রাটের হাতে হাতকড়া, নেয়া হলো কারাগারে