
রামু প্রতিনিধিঃ
রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী মুরা পাড়া এলাকায় হত দরিদ্র ও অসহায় সৈয়দ নূর গং এর মাথা গুজার একমাত্র সম্বল বাড়ি ভিটার জায়গা কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় তাদের উপর দিনের পর দিন অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে জোয়ারিয়ানালা ঘোনার পাড়া এলাকার মোজাহের আহাম্মদের ছেলে ভূমিদস্যু দিদারুল আলম,নন্দাখালী বড় পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মাহাফুজুল করিম, মোরাপাড়া এলাকার মোহাম্মদ শফির ছেলে জসিম উদ্দিন,নজির আহাম্মদের ছেলে দিল মোহাম্মদ প্রকাশ দিল্লুয়া ডাকাত। তাদের অত্যাচারে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন লোকজন থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের জায়গা জমি দখল করে অন্যত্র বিক্রি করে।
সন্ধার পর হলে ডাকাতি, অপহরণ সহ অপকর্ম করে থাকে তারা। তাদের অত্যাচারে এলাকার কিও মুখ খোলার সাহস করেনা। দিদার বাহিনী দীর্ঘদিন ধরে জোয়ারিয়ানালা নন্দাখালী মুড়াপাড়া এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে সৈয়দ নূর গং এর পৈতৃক
ও দখলীয় জায়গা দখল করার জন্য ভুয়া কাগজবানিয়ে বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। দিদার বাহিনীর বিরুদ্ধে রামু থানায় একাদিক বার অভিযোগ দিলেও আইন গত কোন ব্যবস্থা নেয় না প্রশাসন। সম্প্রীতি বাড়ি ভিটা ও পাহাড়ের চতুর্পাশে কাঁটাতারের বেড়া গুলো রাতের অন্ধকারে পিকআপ যোগে চুরি করে নিয়ে যায় দিদার বাহিনী। এবং শত শত ফলজ ও বনজ গাছ রাতের অন্ধকারে কেটে চুরি করে নিয়ে যাই। দিদার বাহিনীর অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য রামু উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সৈয়দপুরের স্ত্রী জুহারা বেগম। ৬ই অক্টোবর সকাল ১১ টার সময় জোয়ারিয়ানালা মুরাপাড়া এলাকার ভুক্তভোগী সৈয় নুর গং এর জায়গা পরিদর্শনে যান রামু উপজেলার চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। তার সাথে ছিলেন রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী শেখ জুনায়েদ বিপ্লব , রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুহুর আলম, জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী ৩ নং ওয়ার্ড়ের সাধারণ সম্পাদক আবদু জলিলসহ অরও অনেকে।
এই সময় উপজেলার চেয়ারম্যান ভুক্তভোগীদের কথা শোনেন এবং জায়গা পরিদর্শন করে, এই সময় রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলকে এলাকার শতাধিক মানুষ দিদার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করেন। দিদার বাহিনীর অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য
জোর দাবি জানান এলাকাবাসী। ভুক্তভোগী ও নির্যাতিত সৈয়দ নূর ও স্ত্রী জহুরা বেগম জানান দীর্ঘদিন ধরে দিদার ও তার লালিত সন্ত্রাসীরা আমার জায়গাগুলো দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে অনেকবার তারা মারধর ও করেছে।আমার কলেজ পড়ুয়া মেয়েকে কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে দিদার বাহিনী। গাছপালা ও কাঁটাতারের বেড়া চুরি করে নিয়ে যায়। বর্তমানে আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে উল্টো আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। তাদের বাড়ি আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে এখানে তাদের কোন সম্পদ নাই।
আমার এলাকায় এসে আমাদের অত্যাচার করতেছে এবং জায়গা জমি কেড়ে নেওয়ার
দিদার ও তার সন্ত্রাসী দিয়ে নির্যাতন চালাচ্ছে আমাদের উপর।
সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা চান ভুক্তভোগী পরিবার। এসময় সোহেল সরওয়ার কাজল ভুক্তভোগীদের আশ্বাস দিয়ে বলেন কিউ অন্যয় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













