ঈদগাঁহতে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

0
4

 

সেলিম উদ্দীন,ঈদগাঁহ

কক্সবাজার সদরের ঈদগাঁহ- চৌফলদন্ডীতে ইজিবাইকের ধাক্কায় নয়ন মণি (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

 

 

৯ অক্টোবর বুধবার দুপুরে চৌফলদন্ডী আবু হানিফা নুরানী মাদ্রাসার সামনে ঘটে এ দূর্ঘটনা।
নিহত নয়ন মনি বর্ণিত ইউনিয়নের বাগান পাড়ার গ্রামের আজিজুল হকের কন্যা।
প্রত্যক্ষদর্শী মাদ্রাসার শিক্ষক মোঃ রাশেল জানায়, পোকখালী মুসলিম বাজার থেকে যাত্রীবাহী ইজিবাইকটি চৌফলদন্ডী ঘাটে যাওয়ার পথে আবু হানিফা মাদ্রাসার সামনে ঘটে দূর্ঘটনা। তিনি আরো বলেন, রাস্তার পশ্চিম পাশে নয়ন মনি দাঁড়িয়ে ছিল। এসময় উত্তর পাশ দিয়ে আসা ইজিবাইকটি জুরে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

 

 

কক্সবাজার সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা
(ওসি)খাইরুজ্জামান দূর্ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান।

আগেবাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে তা হতে পারে না
পরেআবরার হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার আইনে ফাঁসি দিনঃ ছাত্রলীগ (জাসদ)