শাহ আমানতে বিদেশি সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার, আটক ২

0
4

কক্সবাজার খবর ডেস্কঃ

নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২শ ৯৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জি ৯-৫২১ এয়ার এরাবিয়ার ফ্লাইটে তারা চট্টগ্রাম আসেন।

বিষয়টি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা পূর্বকোণকে নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা একজন যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। একই সাথে থাকা অপর যাত্রীর দেহ তল্লাশি করে প্রায় ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার মূল্যের একটি স্বর্ণের বার পাওয়া যায়।

 

 

এ ঘটনায় কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান শাহ আমানত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওই কর্মকর্তা

আগেটানা বৃষ্টিঃ পানিতে ডুবে যাচ্ছে কৃষকের স্বপ্ন
পরেনিজ ঘরেই যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা