
এম,আবদুল্লাহ আল মামুন, রামু
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ উন্নয়নের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে,
দেশের উন্নয়ন বি,এন,পির সহ্য হয়না,
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতে গিয়ে যখন অর্থনীতিকে আরো চাঙ্গার জন্য দেশের স্বার্থ রক্ষা করে চুক্তি করে আসলেন বি,এন,পির শিক্ষিত নেতারা তা অপব্যখ্যা দিয়ে নানা সমালোচনায় মেতে উঠেছে,
বি,এন,পির আবুল তাবুল এসব অপ প্রচার দেশের মানুষ এখন খায়না,
রামুতে ১২ অক্টোবর শনিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর পরিবারবর্গ এবং রামু উপজেলায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যে সব কীর্তিমান ভূমিকা রেখেছেন তাদের ইছালে ছওয়াব/পারলৌকিক শান্তি কামনায় মিলাদ মাহফিল ও বিশাল মেজবান পুর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন,
কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সসদস্য আশেক উল্লাহ রফিক,
কক্সবাজার চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,
সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম ও নিতীশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টিত সভায় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা বক্তব্যে রাখেন













