টেকনাফে ইয়াবা,নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মহিলা আটক

0
5

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে র‌্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, মোটর সাইকেল ও দেশীয় অস্ত্রাদিসহ এক মহিলাকে আটক করেছে।
সুত্র জানায়, ১২ অক্টোবর ভোররাত সাড়ে ৪টায় র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক সদর ইউপির হাতিয়ার ঘোনার গফুরের বাড়িতে অভিযান চালিয়ে ৬২হাজার ৪শ পিস ইয়াবা, নগদ ৭লাখ ৭০হাজার টাকা, ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল, ২টি সীমকার্ড, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং ২টি রামদাসহ মোঃ গফুরের স্ত্রী ফাতেমা (৪০) কে আটক করে।
আটক মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের পৃথক ২টি মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদক, নগদ টাকাসহ অন্যান্য অস্ত্রাদি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আগেদেশের উন্নয়ন বিএনপির সহ্য হয়নাঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
পরেচৌফলদন্ডীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা