
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
জেলা সদরের বৃহৎ বানিজ্যিক উপশহর ঈদগাঁও বাজারে হঠাৎ এক অভিযান পরিচালিত হয়।১৬ই অক্টোবর বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বাজারের বিভিন্ন পয়েন্টে সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মোক্তারের নেতৃত্বে এ অভিযান চলে।
এ সময় বাজারের শাপলা চত্তর পয়েন্টে তিনটি দোকান সিলগালাসহ কয়টি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া তরকারী বাজারের বিভিন্ন দোকানে পেঁয়াজের দাম,পন্য তালিকাসহ যত্রতত্র স্থানে ফুটপাতের বিষয়ে তদারকি করে।ফোরষ্টারের সামনে থেকে টুলু নামের এক ফুট পাত ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় সাথে ছিলেন,মিডল কক্স ইউনাইটেড সভাপতি কাফি আনোয়ার,জালালাবাদ যুবলীগ সভাপতি হাসান তারেক,মেম্বার নুরুল আলম,ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,সদস্য ছরুয়ার শিফাসহ আরো অনেকে। অভিযান চলাকালীন সময়ে বাজার এলাকায় অধিকাংশ দোকানপাঠ বন্ধ ছিল। এ অভিযানে হরেক রকম ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।
প্রসঙ্গত,ঈদগাঁও বাজারে কদিন ধরে দ্বিগুন দামে বিকিকিনি হচ্ছিল পেঁয়াজ। কিন্তু অভিযানের খবরে হঠাৎ ৬০/৬৫ টাকায় পেঁয়াজ বিক্রি করে ব্যবসায়ীরা। অভিযান শেষ হতে না হতেই ফের অতিরিক্ত দামে বিক্রি করছে পেঁয়াজ। অনেক দোকানে নিদিষ্ট পন্য সামগ্রীর তালিকাও নেই।













