
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৬ জনকে আটক করেছে। গত ১৬/১০/২০১৯ ইং তারিখ সকাল হতে ১৭/১০/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই মোস্তাক আহমদ, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মিনা আক্তার @ মিনু,স্বামী- মৃত আনিস, পিতা-মৃত আবুল হোসেন, সাং- পাহাড়তলী, থানা ও জেলা-কক্সবাজার।
২। মোঃ জিয়াউর রহমান @ জিয়া, পিতা- মৃত আবু সামা, মধ্যম মেধা কচ্ছপিয়া, খুটাখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৩। মোঃ মনির আহম্দ, পিতা-মৃত নুর হোসেন,সাং-আদর্শগ্রাম, কলাতলী, ১২ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। শফিউল আলম নুরী, পিতা-নুর উদ্দিন, সাং- খুরুশকুল, কুলিয়া পাড়া, থানা ও জেলা-কক্সবাজার। বর্তমান- মাঝির ঘাট, পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।
২। নুরুল আবছার, পিতা- মৃত জয়নাল আবেদীন, সাং-কাটালিয়া মুড়া, পিএমখালী, নুর মোহাম্মদ চৌধুরী বাজার, থানা ও জেলা-কক্সবাজার।
৩। মোঃ হাসান, পিতা- আবু আহমদ, সাং- আলিয়াবাদ, ইসলামাবাদ, ০৮ নং ওয়ার্ড, ইসলামাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।













