ঈদগাঁহ’র ইসলামপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মিছিল

0
15

 

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

সদরের ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবছার কামাল শাহীনের বিরুদ্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিশাল বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। ১৮ অক্টোবর বিকেলে যুবলীগ কতৃক আয়োজিত ইসলামপুর বাজারে ইউনিয়ন যুবলীগ সভাপতি ওসমান আলী মোর্শেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো। বক্তব্য রাখেন, সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন,নাছির উদ্দিন জয়,অর্থ সম্পাদক দিদারুল ইসলাম,ঈদগাঁও যুবলীগ সভাপতি এনাম রনি,সাধারন সম্পাদক রাশেল উদ্দিন, ইসলামপুর ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হিরু, সাধারন সম্পাদক নাছির উদ্দিন,ভারুয়াখালী যুবলীগ নেতা ওসমান ছরুয়ারসহ তৃনমুলের অসংখ্য নেতাকর্মী মিছিল সহকারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।

আগেকক্সবাজার সৈকতকে পরিচ্ছন্ন রাখতে হবে-বনমন্ত্রী
পরেবর্ণাঢ্য উৎসবে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করলো জেলা যুবলীগ