
কক্সবাজার খবর ডেস্কঃ
ইয়াবা পাচার মামলায় দুই পাচারকারীকে ৫ বছর করে কারাদন্ড দিয়েছে কক্সবাজারের একটি আদালত। রামু হাইওয়ে থানার দায়েরকৃত মামলার দীর্ঘদিন শুনানী শেষে এ রায় ঘোষণা করা হয়।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ (প্রথম) সৈয়দ মোহাম্মদ ফাখরুল আবেদিন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর খালির মৃত আবুল হাশেমের ছেলে মো. জসিম (২০) ও একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. ফোরকান (২১)। রায় প্রদানকালে দুই আসামী আদালতে উপস্থিত ছিল।
আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২ ডিসেম্বর তুলাবাগান এলাকায় সিএনজি তল্লাশি করে ৩ হাজার ইয়াবাসহ মো. জসিম ও ফোরকানকে আটক করে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এই ঘটনায় এএসআই তছলিম উদ্দিন বাদী হয়ে রামু থানায় জিআর-৪৪১/১৭ মামলা দায়ের করেন। যার এসটি মামলা নং -৫৪১/১৮।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।সুত্রঃকক্সবাজার টাইম













