ঝিলংজা বিসিকমোড়ে ৮,৫৯৫ পিস ইয়াবাসহ ৩ জন’কে আটক করেছে র‌্যাব

0
8

নবগঠিত র‌্যাব-১৫, রামু, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবাসহ কক্সবাজার জেলার টেকনাফ হতে কাভার্ড ভ্যান যোগে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর ২০১৯ খ্রিঃ আনুমানিক ২৩.৩০ ঘটিকায় অস্থায়ী র‌্যাব-১৫, রামু, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংগা, বিসিক মোড় পলিটেকনিক কলেজের সামনে টেকনাফ-কক্সবাজার পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে আসামী ১। মোঃ ইব্রাহিম (২৪), পিতা- মৃতঃ হোসেন আহমেদ, সাং- নয়াপাড়া ০৬ নং ওয়ার্ড, জিনাপাড়া, সাবরাং, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। মোঃ শেখ ফরিদ (২৬), পিতা-আব্দুল বারেক বিশ্বাস, সাং-কাচিয়া, থানা- বোরহানগঞ্জ, জেলা- ভোলা (চালক), ৩। আহমেদ আলী (২২), পিতা- মৃতঃ আবুল কাশেম, থানা- গোসাইহাট, জেলা- শরিয়তপুরদের’কে (চালকের সহকারী) গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের কাভার্ড ভ্যান তল্লাশী করে সর্বমোট ৮,৫৯৫ (আট হাজার পাঁচ শত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক (৬,২৫৫ন্স৫০০)= ৪২,৯৭,৫০০ (বিয়াল্লিশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচ শত) টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি।

আগেকক্সবাজার আদালতে ইয়াবা মামলায় দুই পাচারকারীকে ৫ বছরের কারাদন্ড
পরেবিএনপি এমপি হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড, কারাগারে প্রেরণ