রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা শুক্রবার

0
3
প্রেস বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় আওয়ামী লীগের নিদের্শনা ও রামু উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও আগামী ইউনিয়ন সম্মেলন  সুষ্ঠ  ও সুন্দর ভাবে সফল করার লক্ষ্যে ২৫ শে অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় রাজারকুল  ইসলামিয়া  বালিকা মাদ্রাসায় এক বর্ধিত সভার আয়োজন করেছেন রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডল। এতে বক্তব্য রাখবেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ কে বর্ধিত সভায় উপস্থিত থেকে সভাকে সফল করার অনুরোধ জানিয়েছেন  রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক সরওয়ার, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল।
আগেমেহেরঘোনা রেঞ্জের অভিযানে কাঠ বোঝাই ডাম্পার ও পাইপ জব্দ 
পরেরামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন শুক্রবার