রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন শুক্রবার

0
7

বার্তা পরিবেশকঃ
উন্নত চিকিৎসা সেবা ও আধুনিক মেডিকেল ল্যাব নিয়ে মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে রামুতে চালু হচ্ছে রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। ২৫ অক্টোবর শুক্রবার বিকাল তিনটায় রামু চৌমুহনী স্টেশনের উত্তর পার্শ্বে (এভারেষ্ট কেজি স্কুলের সামনে) রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার সিভিল সার্জন ডা. আবদুল মতিন, প্রধান বক্তা রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিছবাহ উদদীন আহমদ, রামু থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম। শুক্রাবার বিকাল ৩টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর পরিচালকবৃন্দ। যেসব সেবা দেওয়া হবে- সার্বক্ষনিক বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, সার্বক্ষনিক অভিজ্ঞ মেডিকেল অফিসার দ্বারা আউটডোর রোগীর সেবা প্রদান, ১০% কমিশনে ফার্মেসী সেবা চালু, অত্যাধুনিক ডিজিটাল র‌্যাব, ২০০ এম. এ ডিজিটাল এক্স-রে, ফোর ডি কালার আল্ট্রাসনোগ্রাফী, বায়ো কেমিষ্ট্রি এনালাইজার, ইসিজি, হেমোটোলজি এনালাইজার, বিদেশ গমন ইচ্ছুক যাত্রীদের মেডিকেল চেকআপ ও সুদক্ষ নার্সিং সেবা।

আগেরাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা শুক্রবার
পরেরামুর রাজারকুলে ইয়াবা সহ মাদক কারবারী আটক