
সংবাদ বিজ্ঞপ্তি:
রামু সরকারি কলেজে ৫ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রামুর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রামু ব্লাড ডোনার’স সোসাইটি”।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিটি সকালে ৯টা থেকে শুরু হয়। কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন, রামু সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হক।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কর্মসূচি খুবই প্রয়োজন। কারন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন সময় রক্তের গ্রুপ জানার প্রয়োজন রয়েছে। রামু ব্লাড ডোনার’স সোসাইটির এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিকু চৌধুরি ও এড়ভোকেট তানভির শাহ্।
কর্মসূচি চলে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত।
রক্ত দিতে পেরে প্রতিক্রিয়ায় একাদশ শ্রেণীর ছাত্র মোঃ শেফায়াত উল্লাহ বলেন, জীবনের প্রথমবার আমি রক্তের গ্রুপ নির্ণয় করেছি। বিনা মূল্যে আমার রক্তের গ্রুপ জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
কর্মসূচির সমন্বয় করেন রামু ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন সায়েদ, লোকমান এবং রাজু ।
এছাড়াও রামু ব্লাড ডোনার’স সোসাইটির অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।













