টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

0
5

মোহাম্মদ শফি, টেকনাফ:
টেকনাফে কোস্টগার্ড সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ সিরাজ নামে এক ব্যক্তিকে আটক করেছে।

সুত্র জানায়, গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৯টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার ও লেঃ কমান্ডার এম সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল নিয়ে পৌর এলাকার জনৈক মোঃ সিরাজ (৩১) এর বসত-বাড়ি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০হাজার ইয়াবাসহ সিরাজকে আটক করে।

আটকৃত সিরাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ আজ (২৬ অক্টোবর) সকালে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আগেনভেম্বরে একশো রোহিঙ্গা পরিবার যাচ্ছে ভাসানচরে
পরেআইন শৃংখলা পরিস্থিতির উন্নতিতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশকে ভুমিকা রাখতে হবেঃ এমপি আশেক