
আল মাহমুদ ভূট্টো,রামু
কক্সবাজারের পর্যটন স্পট হিমছড়ি- ইনানীর সমুদ্র সৈকতে শুক্রবার বসেছিল প্রতিবন্ধীদের মিলনমেলা। কেউ এসেছে হুইল চেয়ারে করে, কেউ স্ট্রেচারে ভর দিয়ে, আবার কেউ এসেছে অন্যের সাহায্য নিয়ে। বালিয়াড়িতে তাদের আনন্দ উচ্ছ্বাস আশেপাশের লোকজনকে জানিয়ে দিচ্ছিল মুক্ত আকাশে ঘুরতে তাদেরও মন চাই। সুস্থ মানুষের মত ঘুরে বেড়ার অধিকার তাদেরও আছে। কক্সবাজার সদর ও রামু উপজেলার ৭০ জন প্রতিবন্ধীদের ব্যতিক্রম এ আনন্দ ভ্রমনের আয়োজন করেছিল ইপসা ও নোঙর পরিচালিত ডিপিও ফেডারেশন। ‘সকল পর্যটন স্পটে প্রতিবন্ধী ব্যাক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিতকরণ’ এই শ্লোগানকে সামনে রেখে এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে ইপসার কর্মকর্তা এহেছান উল্লাহ সরকার, রিয়াজুল হক রিয়াদ, নোঙরের কর্মকর্তা কানেতা আক্তার, সোহেল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।













