
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
ইসলামাবাদ বাশঘাটা অংশের বাঁধ ভেঙ্গে নদীতে বিলীন হওয়ার আশংকায় লোকজন। ঝুঁকিপূর্ণ সড়কটির পাশেই অবস্থিত ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্টানটি। সড়কটি যদি ভেঙ্গে যায়, তাহলে ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হবে। এছাড়া সড়কটি ভেঙ্গে গেলে গোমাতলী, পাঁহাশিয়াখালী সিকদারপাড়া, হিন্দুপাড়া,বোয়ালখালী,সাতজোলাকা টা,হরিপুর ইউছুপেরখীলসহ কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক জনগোষ্টি বসবাস সহ চলাফেরায় নিদারুন কষ্ট পাবে। জরুরী টেকসই বাঁধ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানালেন পথচারীসহ শিক্ষার্থীরা।
জাহানারা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, দ্রুত সময়ে যদি বেঁড়ীবাধ সংস্কার না হয়,তাহলে এলাকার অপূরনীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। টেকসই বাঁধ নির্মান করে বিদ্যালয় সহ এলাকাবাসীকে রক্ষা করার আহবান জানান।
ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হলেও এখনো পযন্ত কোন সাড়া দেয়নি।
উল্লেখ্য যে, গতবছরও বর্ষার সময় এই অংশটি ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। মানুষের বসতভিটাতে নদীর পানি ঢুকে পড়েছিল। তখন যদি স্থায়ীভাবে মেরামত করা হতো, বর্তমান এই সমস্যাটি আর সৃষ্টি হতো না।













