
আল মাহামুদ ভুট্টোঃ
রামু চৌমুহনী স্টেশনের দক্ষিণ পার্শ্বে নিউ আল জিয়া সুইটসে গ্যাসের সিলিন্ডার বিস্পোরনে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাত আটটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, দোকানের পিছনে রাখা গ্যাস সিলিন্ডারেরর অদৃৃশ্য ছিদ্র থেকে গ্যাস নির্গত হয়ে আকস্মিক বিস্পোরিত হলে আগুন চারদিকে
ছড়িয়ে পড়লে আশেপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পাশাপাশি খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস কর্মীরা এসে দোকানের ভিতর থেকে জলন্ত গ্যাস সিলিন্ডার বাহির করে নিয়ে আসে।
পরে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনায় দোকানের
লক্ষাধিক টাকা মুল্যের আসভাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সদস্য আজিজুল হক আজিজ।
আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রনে সহায়তা করেন এবং অগ্নিনির্বাপক কোন ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদের সতর্ক করেন।













