রামুতে ডাকাতি, অপহরন সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার

0
5

 

কক্সবাজার খবর রির্পোটঃ

রামুতে ডাকাতি, অপহরন সহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী জাফর আলম(৪০) প্রঃ জাফজ্যা ডাকাতকে আটক করেছেন রামু থানা পুলিশ।ধৃত ডাকাত জাফর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার মোহাব্বতের ছেলে বলে জানা গেছে।২৬ অক্টোবর রাত ১১টায়

 

রামু রামু থানার এস আই মামুন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাজারকুলের সিকদার পাড়া এলাকায় অভিযান  চালিয়ে ডাকাত জাফরকে আটক করতে সক্ষম হয়। আজ সকালে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান এস আই মামুন ইসলাম।

আগেকাউয়ারখোপ বিএনপির নেতা শাহিনের পিতার মৃত্যুঃ লুৎফর রহমান কাজলের শোক
পরেবান্দরবানে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের