
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
রামুর গর্জনিয়া পুলিশ ফাড়িঁর আইসি এসআই দেব্রত রায়ের নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত গডফাদার হেলালসহ আটক করা হয়েছে ২ জনকে। ২৬ অক্টোবর রবিবার রাতে তাদেরকে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।
পুলিশ জানিয়েছেন, কচ্ছপিয়া নতুন তিতার পাড়া এলাকার আবুল কালামের ছেলে, নুরুল আবছার প্রকাশ বাবুকে একাধিক চুরিসহ সর্বশেষ গর্জনিয়া বাজারের জামাল হোসেনের মোবাইলের দোকান চুরির দায়ে তাকে আটক করে, জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে একাধিক ডাকাতি, মাদক ও অস্ত্র মামলার পালাতক আসামী একই এলাকার নতুন তিতার পাড়া এলাকার মৃত হাফেজ আহম্মদের ছেলে, হেলাল উদ্দিন (৩৩) কে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন, আইসি দেব্রত রায়।
পুলিশ জানিয়েছেন, আটককৃত হেলাল ডাকাতি, অস্ত্র, মাদকসহ ৫ টি মামলা আছে।













