
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সাগরমনি আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে চৌফল দন্ডী ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত খাঁন বাহাদুর মোস্তাক আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্টিত হয়। ২৮শে অক্টোবর বিকেলে অসংখ্য দর্শকদের করতালি মুখর পরিবেশে এ খেলা চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াজ করিম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আ,লীগ জাতীয় কমিটির সদস্য, সাবেক সাংসদ,জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী। উদ্ভোধক হিসেবে ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, চৌফলদন্ডী ইউনিয়ন আ,লীগের সভাপতি এহেছানুল হক,সাধারণ সম্পাদক শাহাজান মনির,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন,সদর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন,জেলা ছাত্রলীগ সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস,চৌফলদন্ডী যুবলীগ সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাত, সদর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কমাল উদ্দিন, চৌফলদন্ডী ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রবিউল ইসলাম,সদর যুবলীগ সহ সম্পাদক হারুন অর রশিদ।
খেলায় প্রধান অতিথি বলেন,সাগরমনি স্কুল সংলগ্ন খেলার মাঠ মিনি স্টেডিয়াম রুপান্তর ও সংযুক্ত রাস্তা কার্পেটিং বাকি অংশ সম্পন্ন করার আশ্বস্ত করেন।
খেলায় উদ্ভোধক বলেন,খুব শীঘ্রই সাগরমনি স্কুল মাঠে একটি শহীদ মিনার স্থাপন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও দ্রুত গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় দাবীত হচ্ছে তা তুলে ধরেন।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দল চৌফলদন্ডী কে দুইভরি স্বর্ণ এবং রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া সংস্থাকে একভরি স্বর্ণসহ ট্রপি তুলে দেন।













