
দক্ষিণ এশিয়ার সাহিত্যের অন্যতম সম্মাননা “সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড-২০১৯” পেলেন কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও কৃতি সন্তান, পোকখালীর হাজী সিকান্দরের বড় ছেলে জাতি সত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান,ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি, কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এম আবুহেনা সাগর।
উল্লেখ্য, ৯ অক্টোবর ২০১৯ (SALF) ভারতের নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টান্যাশনাল সেন্টারের সি ডি দেশমুখ অডিটোরিয়ামে কবি মুহম্মদ নূরুল হুদাকে এ সম্মাননা দেওয়া হয়।
সত্য একাডেমির প্রেসিডেন্ট প্রফেসর চন্দ্র শেখর কামবারা সম্মাননা স্বারক হাতে তুলে দিয়েছেন। কবি মুহম্মদ নূরুল হুদা ছাড়াও মালদ্বীপের কবি ও গবেষক আশরাফ আলী এবং নেপালের কবি ভীষ্ম উপরেটিকে এ সম্মাননা দেওয়া হয়।













