রামু সরকারী কলেজের শিক্ষক পরিমল কান্তি পাল’র বিদায়ী সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

0
12

 

অাবুল কাশেম সাগর,রামু
কক্সবাজারের রামু সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন দর্শন বিভাগের
শিক্ষক ও সহকারী অধ্যাপক বাবু পরিমল কান্তি পাল’র বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রামু সরকারী কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দের অায়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ অাবদুল হক। তিনি বক্তব্যে বলেন, অধ্যাপক পরিমল কান্তি পাল ছিলেন একজন অাদর্শবান শিক্ষক। কর্মময় জীবনে তার অবদান রামু কলেজে অনুকরণীয় হয়ে থাকবে। তিনি কলেজের মান উন্নয়নে সকল শিক্ষক – কর্মচারীদের সহযোগিতা এবং বিদায়ী শিক্ষকের দীর্ঘায়ু কামনা করেন।

 

 

সহকারী অধ্যাপক ইজত উল্লাহ ও মানসী বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক অাবু তাহের। সভায় বিদায়ী শিক্ষক ও কর্মচারীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী মানপত্র পাঠ করেন ইংরেজী বিভাগের প্রভাষক মিজানুর রহমান। অধ্যাপক পরিমল কান্তির কর্মজীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, নিজামুল হক, জাফল অালম, ইসরাত জাহান দুলালী, অা.ম.ম জহির, অাক্তার জাহান কাকলী, মোঃ মনির, মাহমুদুল হক তৌহিদ,প্রভাষক দিবস বৈদ্য।

 

 

উপস্থিত ছিলেন, প্রভাষক শিল্পী রানী শর্মা, রাজিয়া সুলতানা, হুমাইরা অাক্তার, জেসমিন ইসলাম, মো অালমঙ্গীর, বড়ুয়া, লাইব্রেরীয়ান ভূবন বড়ুয়া, সেমিনার সহকারী জেসমিন নূরী, প্রধান সহকারী নীতিপূর্ণ বড়ুয়া, মইন উদ্দিন কাদেরী, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর অালম, মোঃ অালা উদ্দিন, কাকন বড়ুয়া শামসুল অালম, মোঃ অালম, অাবদুর রশিদ প্রমূখ।

আগেহার্ট ভালো রাখে, ক্যানসারের ঝুঁকি কমায় জলপাই
পরেকুতুবদিয়ায় মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু