রামুতে হত্যা চেষ্টা মামলার আসামী আটক

0
5

 

নিজস্ব প্রতিনিধিঃ
রামুুতে হত্যা চেষ্টা মামলার আসামী আবদুল গফুরকে আটক করেছে পুলিশ। গতকাল ২৯অক্টোবর মঙ্গলবার রামু বাইপাস এলাকা থেকে পুলিশ তাকে আটক করে বলে জানা যায়। আটককৃত গফুর রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া আমতলিয়া পাড়ার আশরাফুজ্জামানের ছেলে। তার বিরোদ্ধে রামু থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার এজাহার সুত্রে জানা যায়, দীঘর্দিন ধরে আবদুল গফুর ও তার পিতা আশরাফুজ্জামান গং এর সাথে একই এলাকার উলা মিয়ার পুত্র আবুল কাশেমের জমি সক্রান্ত বিরোধ চলে আসছিলো। তার সুত্র ধরে চলতি ববছরের ১৯জুলাই রাতে আবুল কাশেম এর বসত ঘর ও মুরগির খামারে পরিকল্পিত ভাবে আগুন ধরিয়ে দেয় গফুরসহ তার সাঙ্গ, পাঙ্গরা। এই ঘটনায় আবুল কাসেম বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে গফুরসহ অন্যান্য আসামীরা মামলার বাদীর উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে দীর্ঘদিন মামলা উঠিয়ে নিতে হুমকি দিয়ে আসছিলো আসামীরা। তাদের কথামতো মামলা উঠিয়ে না নেওয়ায় গত ২৫অক্টোবর শুক্রবার আবুল কাশেম তার এক শিশু কন্যা ও ভাইজীকে দোকান পাহারা দিয়ে মসজিদে জুমার নামাজ পড়তে গেলে গফুর, আশরাফুজ্জান, শফিউল আলম দোকানে অতর্কিত হামলা চালিয়ে দোকানের প্রয়োজনীয় আসবাব পত্র ভাংচুরসহ নগদ টাকা লুট করে এবং দুই শিশু কন্যাকে ব্যাপক মারধরের মাধ্যমে গুরুতর আহত করে।

 

 

এঘটনায় আবুল কাশেম বাদী হয়ে রামু থানায় ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন।

আগেএস আলম গ্রুপ আনছে ৫০ হাজার টন পেঁয়াজ
পরেরামুতে ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপনে প্রস্তুতি