লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0
7

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকায় পানিতে ডুবে আল আমিন নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আল আমিন ওই এলাকার প্রবাসী মো. রিয়াজ উদ্দিনের একমাত্র ছেলে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন।

 

 

 

নিহতের স্বজনরা বলেন, ঘটনারদিন সকালে সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় আল আমিন। ভাসমান অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগেবিমানের সিটের নিচ থেকে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
পরেছাত্রদলের কমিটিতে পদ পেতে আমরণ অনশনে বিবাহিতরা