রামুতে কাঁনা রাজার সুড়ঙ্গ পরিদর্শন করলেন ইউএনও

0
5

 

কামাল হোসেন,রামু
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার ঐতিহাসিক কাঁনা রাজার সুড়ঙ্গ বা আঁধার মানিক পরিদর্শন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
শুক্রবার(১ নভেম্বর) ভোরে তিনি স্থানীয়দের সাথে নিয়ে ঐতিহাসিক কাঁনা রাজার সুড়ঙ্গটি পরিদর্শন করেন।চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উদ্ব্যোগে কাঁনা রাজার সুড়ঙ্গের জরিপ ও অনুসন্ধান কাজ পরিচালিত হবে।সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই কাজের উদ্বোধন করা হবে বলে জানা গেছে। প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান দলকে সহযোগীতার অংশ হিসেবে রামুর ইউএনও’র এই পরিদর্শন।
পরিদর্শন কালে ইউএনও প্রণয় চাকমা বলেন,রামু উপজেলায় এমন একটি ঐতিহাসিক জায়গা আছে আমার জানা ছিল না।প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক এই নিদর্শনের প্রচার প্রচারণা বাড়াতে হবে।প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ও রামু উপজেলা প্রশাসন সম্মিলিত ভাবে এই সুড়ঙ্গের সংরক্ষণ ও উন্নয়ন সাধন করা হবে।তিনি আরো বলেন, গত ২৭ অক্টোবর প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড.মোঃ আতাউর রহমান আমার সাথে স্বাক্ষাত করছেন।স্বাক্ষাতে তিনি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উদ্ব্যোগে কাঁনা রাজার সুড়ঙ্গের জরিপ ও অনুসন্ধান কাজের ব্যাপারে আমাকে অভিহিত করেন।আমি তাঁকে সর্বার্থক সহযোগীতার আশ্বাস প্রদান করেছি।পাশাপাশি স্থানীয়দেরও সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।

ঐতিহাসিক কাঁনা রাজার সুড়ঙ্গ পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামু যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল ভুঁইয়া, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সাবেক মেম্বার আজিজুল হক, দৈনিক ভোরের কাগজের রামু প্রতিনিধি কামাল হোসেন,তারুণ্যদীপ্ত সংগঠক কফিল উদ্দিন প্রমুখ।
প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড.মোঃ আতাউর রহমান মুঠোফোনে প্রতিবেদকে জানান, আগামী ১৫ নভেম্বর কাঁনা রাজার সুড়ঙ্গের জরিপ ও অনুসন্ধান কাজের উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে।উদ্বোধনি অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আগেমাটির তলায় সোনার সুড়ঙ্গ!
পরেরামুতে জনতার হাতে  ইয়াবাসহ যুবক আটকঃ পুলিশে সোপর্দ